|

Advertisement
×

ব্লক মার্কেটে ৭৯ কোম্পানির শেয়ার লেনদেন

সোমবার, ১৯ জুন ২০২৩   প্রিন্ট   ২৫৮ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১৯ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৬৭ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা এবং গ্রামীণফোন। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ২৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২৭ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৩০ লাখ ৬৩ হাজার, স্কয়ার ফার্মার ৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার এবং গ্রামেীণফোনের ৫ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের ৫ কোটি ৬৬ লাখ ২৭ হাজার, ব্রাক ব্যাংকের ৪ কোটি ৬২ লাখ ৪৭ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩ কোটি ৫৩ লাখ ১৯ হাজার, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৩ কোটি ১ লাখ ৫০ হাজার, ডাচ বাংলা ব্যাংকের ৩ কোটি ৭১ হাজার, সালভো কেমিক্যালের ২ কোটি ৪৮ লাখ ৭১ হাজার এবং ব্যাংক এশিয়ার ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com