|

Advertisement
×

মানি চেঞ্জার থেকে এখন আরও বেশি ডলার কেনা যাবে

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৩ বার পঠিত

মানি চেঞ্জার থেকে এখন আরও বেশি ডলার কেনা যাবে

নিজস্ব প্রতিবেদক :

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার থেকে নগদ বৈদেশিক মুদ্রা কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে একজন ভ্রমণকারী একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার সমপরিমাণ নোট ও কয়েন কিনতে পারবেন। আগে এ সীমা ছিল দুই হাজার ডলার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে এ বৈদেশিক মুদ্রা বিক্রি করা যাবে। তবে ভ্রমণকারীর বার্ষিক কোটায় অবশিষ্ট অর্থের পরিমাণ এবং মানি চেঞ্জারে বৈদেশিক মুদ্রার প্রাপ্যতার ওপর নির্ভর করবে কেনার সুযোগ।

সার্কুলারে বলা হয়েছে, মার্কিন ডলারের পাশাপাশি অন্যান্য অবাধে রূপান্তরযোগ্য বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার নোট ও কয়েনের প্রাপ্যতা সাপেক্ষে এ সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে গ্রাহকের বার্ষিক ভ্রমণ কোটার অবশিষ্ট সীমাও বিবেচনায় রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশযাত্রার আগে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার থেকে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে ভ্রমণকারীরা আগের চেয়ে বেশি সুযোগ পাবেন।

Facebook Comments Box

Posted ০৮:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com