|

Advertisement
×

মার্কেন্টাইল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা করার সম্মতি

বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ৩৬৯ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা করার সম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য মার্কেন্টাইল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা করার সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায় ৩০ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা থেকে আলোচ্য অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২২ পয়সা।

গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৮ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৭.৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। আলোচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা। যা আগের বছরে ছিল ২ টাকা ১৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সায়।

Facebook Comments Box

Posted ০২:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com