নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
এ.এস.এম. ফিরোজ আলম এবং মো. আব্দুল হান্নান, এমপি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাঁদের এ পদে নির্বাচিত করা হয়। তাঁরা দু’জনই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এবং দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
রোববার (২ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এ.এস.এম. ফিরোজ আলম বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটস (টোকিও)-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি মার্কেন্টাইল ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এমবিএসএল)-এর চেয়ারম্যান। এছাড়া তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ার ‘সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা। আর্থিক সেবাসহ দেশে ও বিদেশে বিভিন্ন ব্যবসার সঙ্গে তিনি সম্পৃক্ত।
অন্যদিকে, মো. আব্দুল হান্নান, এমপি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য।
মো. আব্দুল হান্নান, এমপি ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি কয়েকটি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প এবং অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত। শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
Posted ০৬:২১ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com