রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মার্কেন্টাইল ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফে চুক্তি সই

সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৬৬২ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফে চুক্তি সই

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের পক্ষে সিনিয়র ডিজিএম ও প্রধান (অর্থ ও হিসাব) ফারুক আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে জেনিথ ইসলামী লাইফের গ্রাহকরা মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘মাইক্যাশ’, অনলাইন ব্যাংকিং সুবিধা, এজেন্ট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন।

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মো. জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ, এসইভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং মো. রফিকুল হক ভুঁইয়া, এভিপি ও হেড অব মার্কেটিং (চলতি দায়িত্বে) তপন জেমস রোজারিও এবং জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পক্ষে জিএম (প্রশাসন) ও কোম্পানি সচিব আবদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:৩৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com