|

Advertisement
×

মার্জিন ঋণের সুদ কমানোসহ বিনিয়োগকারীদের ৪ দাবি

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৭৫৪ বার পঠিত

মার্জিন ঋণের সুদ কমানোসহ বিনিয়োগকারীদের ৪ দাবি

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের একাংশ মার্জিন ঋণের সুদ-হার কমানোসহ চার দফা দাবি জানিয়েছে। ইনভেস্টর’স ফোরাম অব চিটাগাং এর ব্যানারে এসব দাবি জানিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন তারা।

ইনভেস্টর’স ফোরাম সূত্রে এই তথ্য জানা গেছে।

ফোরামের অন্য দাবিগুলো হচ্ছে-ঘন ঘন আইপিও’র (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন না দেওয়া, নেগেটিভ ইক্যুইটির মার্জিন অ্যাকাউন্টে লেনদেন করার সুযোগ দেওয়া এবং বিনিয়োগকারীদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা।

মার্জিন ঋণের সুদ হার কমানোর যৌক্তিকতা তুলে ধরে সংগঠনটি বলেছে, সামগ্রিকভাবে সরকার ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। কিন্তু মার্জিন ঋণের জন্য পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরকে এখনো ১৫ শতাংশের বেশি হারে সুদ গুণতে হয়। তাই এই ঋণের সুদের হার কমানো খুবই জরুরি।

উল্লেখ, মার্জিন ঋণ হচ্ছে শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদেরকে দেওয়া ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের ঋণ সুবিধা।

Facebook Comments Box

Posted ০৩:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com