বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মিউচ্যুয়াল ফান্ডকে এফডিআরের বিকল্প হিসেবে নিয়ে আসার চেষ্টা চলছে : বিএসইসি চেয়ারম্যান

রবিবার, ১১ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫৪৫ বার পঠিত

মিউচ্যুয়াল ফান্ডকে এফডিআরের বিকল্প হিসেবে নিয়ে আসার চেষ্টা চলছে : বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : মিউচ্যুয়াল ফান্ডকে এফডিআরের বিকল্প হিসেবে নিয়ে আসার চেষ্টা চলছে। কারণ এখানে বিনিয়োগ করে একই সাথে লাভবান হওয়া ও নিরাপদ মনে হলে বিনিয়োগকারীরা এখানে আসবে। এর বাইরে আমরা বন্ড নিয়েও কাজ করছি। বিভিন্ন ধরনের বন্ড কীভাবে বাজারে আনা যায় তার চেষ্টা করছি বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল ইসলাম।

আজ রোববার ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত “ব্রোকার সার্ভিস অ্যান্ড ইনভেস্টরস রাইট” শীর্ষক সমাপনী ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

বিএসইসি চেয়ারম্যান বলেন, নির্ভয়ে আপনারা বাজারে আসতে পারেন। আমরা আর কিছু করতে না পারি আপনাদের পুঁজির নিরাপত্তা দিতে সক্ষম হবো। এবং কর্পোরেট গভর্নেন্সকে আমরা বাস্তবায়ন করবো। বাজার সংশ্লিষ্ট সবাই যদি আইটি প্লাটফর্মে আসে তাহলে লেনদেন আরও সহজ হয়ে যাবে। আমাদের দায়িত্ব বাজারের অনিয়ম দূর করা। বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা দেয়া। আর এই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

‘নির্ভয়ে আপনারা বাজারে আসতে পারেন। আমরা আর কিছু করতে না পারি আপনাদের পুঁজির নিরাপত্তা দিতে সক্ষম হবো। এবং কর্পোরেট গভর্নেন্সকে আমরা বাস্তবায়ন করবো’ বলে তিনি জানান।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর সাথে বসেছি। কেনো তারা জেডে অবস্থান করছে তা খুঁজে বের করার চেষ্টা করছি। এ জন্য প্রত্যেক কোম্পানির সাথে আলাদা করে বসা হয়েছে। এখন থেকে আমরা এই কোম্পানিগুলোকে মনিটর করছি। এসব কোম্পানির মধ্যে কিছু বন্ধ হয়ে গেছে বা ফ্যাক্টরি-অফিস বন্ধ পাওয়া গেছে বলেও জানান তিনি।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, শেয়ারবাজারে লেনদেন বেশি হওয়াটাই সবার চাওয়া। কমিশনও চায় লেনদেন বেশি হোক। ইকুইটির উপর নির্ভর না করে বাজার উন্নয়নের মাধ্যমে লেনদেন ৪-৫ হাজার কোটি টাকা করতে কাজ করছে কমিশন

তিনি বলেন, মিউচ্যুয়াল ফান্ডকে এফডিআরের বিকল্প করা গেলে বিনিয়োগ নিরাপদ ও লাভবান হবে। মিউচ্যুয়াল ফান্ড এফডিআরের বিকল্প হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুছুর রহমান। ডিবিএ’র প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রোকার হাউসের সেবাসমূহ ও বিনিয়োগকারীর অধিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামছুদ্দিন আহমেদ ও নির্বাহী পরিচালক মো.সাইফুর রহমান।

 

Facebook Comments Box

Posted ০৬:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com