নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ২৮ আগস্ট ২০২৩ প্রিন্ট ২২৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংকের বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির ইজিএম আগামী ২৯ অক্টোবর বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ’মিডল্যান্ড ব্যাংক লিমিটেড’ নাম পরিবর্তন করে ’মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ নাম রাখবে। ব্যাংকটি স্বংঘস্বারক সংশোধন করে নাম পরিবর্তন করতে পারবে।
সূত্র আরও জানায়, ব্যাংকের আইপিও অব্যবহৃত ৪৬ লাখ ৭৩ হাজার ৯৭৬ টাকা সরকারী শেয়ার কেনার কাজে বিনিয়োগ করতে চায়।
আগামী ১ মাসের মধ্যে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে আইপিওর অর্থ ব্যবহার করতে পারবে কোম্পানিটি।
Posted ০৯:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন