|

Advertisement
×

মিডল্যান্ড ব্যাংকের এজিএমে ৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৬৩৫ বার পঠিত

মিডল্যান্ড ব্যাংকের এজিএমে ৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ বোনাস লভ্যাংশ (স্টক ডিভিডেন্ট) অনুমোদন করেছে চতুর্থ প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক। আজ রোববার ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার ব্যাংকটির রাজধানীর গুলশানস্থ প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সালের ব্যাংকের নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিসেস নিলুফার জাফরউল্লাহর সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুমসহ ব্যাংকের শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চতুর্থ প্রজন্মের এ ব্যাংকটি দেশের শেয়ারবাজারে এখনো তালিকাভুক্ত হয়নি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com