Ad
x

মীর আখতার হোসেনের বিডিংয়ের তারিখ নির্ধারণ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫৯২ বার পঠিত

মীর আখতার হোসেনের বিডিংয়ের তারিখ নির্ধারণ

অবকাঠামো নির্মাণ খাতের প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের যোগ্য বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য বিডিং বা নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় কোম্পানিটির নিলাম শুরু হবে;যা চলবে ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টা পরযন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৩ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investors) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম (ইরফফরহম) অনুষ্ঠানের অনুমতি দিয়েছে।

সূত্র মতে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ টাকা ৭১ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩৩ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৩২ পয়সা।
আরো উল্লেখ্য, বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ৬.২১ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৩:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com