|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বেক্সিমকোর দর

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮২ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বেক্সিমকোর দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি বেক্সিমকোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা ৩০ পয়সা। ২১ ডিসেম্বর তা ৩৭ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ এক মাসে শেয়ারটির দর ১৫ টাকা ৬০ পয়সা বা ৭০ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com