|

Advertisement
×

মোস্তফা গোলাম কুদ্দুস রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

রবিবার, ১৪ জুলাই ২০১৯   প্রিন্ট   ১৭২৪ বার পঠিত

মোস্তফা গোলাম কুদ্দুস রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

কোম্পানির ১৮৭তম পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি মোস্তফা গোলাম কুদ্দুস সর্বসম্মতিক্রমে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস সোয়েটার প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠান ড্রাগন গ্রুপের চেয়ারম্যান। তার নেতৃত্বে রূপালী ইন্স্যুরেন্স এরই মধ্যে দেশের অন্যতম বেসরকারি সাধারণ বীমা কোম্পানি হিসেবে পরিচিত লাভ করেছে এবং তার মালিকানাধীন ড্রাগন সোয়েটার কোম্পানি রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে রফতানি ও বৈদেশিক মুদ্রার্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে।

মোস্তফা গোলাম কুদ্দুস ১৯৪৯ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি এক পুত্র ও দুই কন্যাসন্তানের জনক।

Facebook Comments Box

Posted ০৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com