Ad
x

যুদ্ধশিশুদের নিয়ে মিন্নির গান

রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৭১৮ বার পঠিত

যুদ্ধশিশুদের নিয়ে মিন্নির গান

কিছুদিন আগে পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে গান করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের প্রথম নারী গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। এবার তিনি যুদ্ধশিশুদের নিয়ে নতুন একটি গান তৈরি করেছেন। এ গানের কথা ও সুর করেছেন তিনি নিজেই। গানের শিরোনাম ‘যুদ্ধশিশু’।

খায়েম আহমেদ ও মিন্নির যৌথ সংগীতায়োজনে গানটিতে লিড গিটার বাজিয়েছেন দেশবরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার।

একটি শিশুর জন্ম হলো রাস্তার ওপারে/কাঁদছে মা বুকে আঁকড়ে ধরে নিস্তব্ধ আধারে/কে তার বাবা কেউ জানে না, কোথায় যেন তার সব হারিয়ে গেছে/হঠাৎ একটি কুকুর ছানা এসে দাঁড়াল পাশে, শিশুটিকে ভালোবেসে/কত ব্যথার পরে চোখের জলে মা রেখেছে ধরে- এমন কথার গানটিতে গত শনিবার কণ্ঠ দিয়েছেন মিন্নি।

এ গান নিয়ে মিন্নি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আনতে গিয়ে যারা আত্মত্যাগ স্বীকার করেছেন তাদের জানাই হাজার সালাম। মুক্তিযুদ্ধে অনেক নারী সম্ভ্রম হারিয়েছেন পাকিস্তানি হায়েনাদের কাছে। অনেকে সন্তানও জন্ম দিয়েছেন। যারা যুদ্ধশিশু হিসেবে পৃথিবীর মুখ দেখেছে, বেড়ে উঠেছে। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই এই গানটির আয়োজন।

গানটি শুনে কারো ভালো লাগলেই আমি খুশি। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক আমাদের ভালোবাসারা।’

১৬ ডিসেম্বর উপলক্ষে গানটি তৈরি করছেন মিন্নি। চলতি সপ্তাহের মধ্যেই গানটির ভিডিওর কাজ সম্পন্ন করবেন বলে জানান তিনি। এরপরই চূড়ান্ত করবেন ‘যুদ্ধশিশু’ প্রকাশের দিনক্ষণ।

Facebook Comments Box

Posted ০৪:৫১ অপরাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com