Ad
x

রাজধানীর বসুন্ধরায় যাত্রা শুরু করলো ‘নবাব ডাইন’

সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৬৩৭ বার পঠিত

রাজধানীর বসুন্ধরায় যাত্রা শুরু করলো ‘নবাব ডাইন’

নবাবী খাবারের স্বাদ নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় (লতিফ ম্যানশন) যাত্রা শুরু করেছে নবাব ডাইন রেস্টুরেন্ট।

এ রেস্টুরেন্টে নবাবী কাচ্চি, বাসমতি কাচ্চি, মুরগির রোস্ট, খাসি-গরুর রেজালা, কাবাব, বাদাম শরবত, ফিরনি, জদ্দা ও কোমল পানীয় পাওয়া যাবে। এছাড়াও ছাত্রদের জন্য সুলভ মূল্যে স্পেশাল কাচ্চি ও রোস্ট পোলাও পাওয়া যাবে।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে কেক ও ফিতা কেটে নবাব ডাইনের উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক মহিলা, শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজী টেলিভিশনের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা এবং টিভি টুডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে সালমা ইসলাম বলেন, নবাবদের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আজ নবাব ডাইন যাত্রা শুরু করলো। আশা করছি, নবাবীদের ঐতিহ্যের কথা মাথায় রেখে নবাবরা যে গুণগত মান সম্পন্ন টাটকা খাবার খেত তেমন খাবারই তারা পরিবেশন করবে, পচা-বাসি খাবার থেকে দূরে থাকবে। এটা করতে পারলে অল্প দিনেই নবাব ডাইন সারা দেশে তাদের শাখা বিস্তৃত করতে পারবে।

রেস্টুরেন্টের মালিক এমএম সেকেন্দার বলেন, খাবারে নবাবীদের ঐতিহ্য ও ব্যক্তিত্ব ধরে রাখতে নবাব ডাইন সর্বাত্মক চেষ্টা করবে। কখনোই আমরা কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করব না।

/এস

Facebook Comments Box

Posted ০৬:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com