|

Advertisement
×

রূপালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

মঙ্গলবার, ২২ জুন ২০২১   প্রিন্ট   ৪২৩ বার পঠিত

রূপালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড।

সোমবার (২১ জুন) অনুষ্ঠিত বোর্ডসভায় ব্যাংকটির সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এ ঘোষণা দেয়া হয়।

রূপালী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ আগস্ট সকাল ১১ টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৪ জুলাই।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির এককভাবে শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) ৩৯ পয়সা, আর সমন্বিতভাবে ইপিএস (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একক ও সমন্বিত ইপিএস ছিল যথাক্রমে- ১ টাকা ৩২ পয়সা (রিস্টেটেড) ও ১ টাকা ৩৮ পয়সা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ১০ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com