নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৮ মে ২০২২ প্রিন্ট ২৮৮ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৯ মে স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত লঙ্কাবাংলা ফাইন্যান্সের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮২ পয়সা।
আগামী ৩১ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
Posted ০২:২১ অপরাহ্ণ | রবিবার, ০৮ মে ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com