|

Advertisement
×

লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

শুক্রবার, ০৮ মে ২০২০   প্রিন্ট   ৭৬২ বার পঠিত

লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটি নিট মুনাফা করেছে ৫২ কোটি ২৪ লাখ টাকা। গত বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৩৫ কোটি ৭৮ লাখ টাকা। গত বছরের তুলনায় মুনাফা বেড়েছে ১৬ কোটি ৪৬ লাখ টাকা বা প্রায় ৪৬ শতাংশ।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে যা ৩১ পয়সা ছিল।
৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৩ পয়সা।
প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ অর্থের (এনওসিএফপিএস) প্রবাহ ছিল ১ টাকা ১৬ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে তা ৫৩ পয়সা ছিল।
কোম্পানি সূত্রে জানা গেছে, গ্রস মুনাফা বৃদ্ধি এবং করহার পরিবর্তনের প্রভাবে ইপিএস বেড়েছে। অন্যদিকে ইপিএস ও বিক্রিত পণ্যের মূল্য সংগ্রহ (ঈড়ষষবপঃরড়হ) বৃদ্ধির কারণে বেড়েছে ক্যাশ ফ্লো।

Facebook Comments Box

Posted ১০:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com