Ad
x

লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স

রবিবার, ০৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫১৩ বার পঠিত

লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮১৯ বারে ৩৫ লাখ ৪৮ হাজার ৪৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি এন্ড এ টেক্সটাইলেল শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৮ বারে ২০ লাখ ৪০ হাজার ৯৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। ফান্ডটি ৪২৯ বারে ৬৬ লাখ ৫৭ হাজার ২০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৬ দশমিক ৫৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬ দশমিক ৫৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ২৫ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৭৯ শতাংশ, মেঘনা কনডেস্ট মিল্কের ৫ দশমিক ৭৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৫ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৫:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com