Ad
x

শাহরুখ খানের মেয়েকে অপমান!

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৮২ বার পঠিত

শাহরুখ খানের মেয়েকে অপমান!

বাবা বলিউডের সেরা তারকাদের অন্যতম একজন। সে কারণে ছোটবেলা থেকেই সবার আগ্রহে আছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। তার ফ্যাশন, স্টাইল সবকিছুই নিয়েই শোনা যায় প্রশংসার গান।

বেশ কিছু ম্যাগাজিনে তিনি প্রচ্ছদ কন্যা হিসেবেও ধরা দিয়েছেন। সেই থেকে তাকে ঘিরে বলিউডপ্রেমীদের মনযোগটা আরও বেড়েছে। অনেকেই অনুরোধ করছেন বাবার পথ ধরে তিনিও যেন অভিনয়ে নাম লেখান।

সুহানা কবে সিনেমায় আসবেন বা আদৌ আসবেন কী না সেটা বলা মুশকিল। তবে তিনি অভিনয় নিয়েই পড়াশোনা করছেন। বর্তমানে নিউ ইয়র্কে নিজের শিক্ষাজীবন পার করছেন সুহানা।

কলেজ জীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন সুহানা। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে সেই ছবি শেয়ার করেছেন শাহরুখ-কন্যা। সেই ছবি দেখার পর থেকেই শুরু হয়ে যায় জোর শোরগোল। অনেকে কটাক্ষ করে, অপমান করে কথা বলছেন ছবিটিকে ঘিরে।

ইনস্টাগ্রামে সুহানা খানের নতুন ছবি দেখার পর কেউ তাকে শাহরুখ খানের ‘নকল’ বলে কটাক্ষ করেন। আবার কেউ বলতে শুরু করেন, মাথায় চুল লাগিয়ে শাহরুখকে যেমন দেখতে হওয়ার কথা, সুহানাকে ঠিক তেমনই মনে হচ্ছে।

কেউ আবার সরাসরিই বলে দিচ্ছেন, সুহানা খান দেখতে ‘সুন্দর নন’। তবে অনেকে আবার সুহানার পক্ষ নিয়ে সেইসব সমালোচনাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। একজন মেয়ের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটাও দিচ্ছেন।

তবে সুহানা বা তার পরিবারের কেউ এ নিয়ে মুখ খোলেনি।

Facebook Comments Box

Posted ০৪:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com