মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা চালু করলো জাবি

বিবিএনিউজ.নেট

শনিবার, ২৭ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৭৭৩ বার পঠিত

শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা চালু করলো জাবি

শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদ। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে অনুষদের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ বীমা চালু হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, আইন ও বিচার বিভাগের সভাপতি কেএম সাজ্জাদ মহাসীন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান।

চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সব নিয়মিত শিক্ষার্থী বার্ষিক ৩০ হাজার টাকা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সুবিধা এবং ৩ হাজার টাকা পর্যন্ত আউট পেশেন্ট (হাসপাতালের বাইরে) চিকিৎসা সুবিধা ভোগ করতে পারবেন। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে বার্ষিক ২৯০ টাকা জমা (প্রিমিয়াম) দিতে হবে।

এ ব্যাপারে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, অনেক শিক্ষার্থীই অর্থাভাবে সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পায় না। এ বীমার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, শিক্ষার্থীরা উপকৃত হবে।

তিনি জানান, প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে বীমার আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রথম বছরের প্রিমিয়াম অনুষদ এবং বিভাগীয় ফান্ড থেকে পরিশোধ করা হবে। শিক্ষার্থীর মা-বাবাও চিকিৎসা সুবিধা পাবেন।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপক (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার জানান, প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে হেলথ কেয়ার কার্ড দেয়া হবে। দেশব্যাপী বিস্তৃত জেনিথ ইসলামী লাইফের নেটওয়ার্ক হাসপাতালগুলোয় কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী নিজে এবং পরিবারের সদস্যরা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা নিতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের শিক্ষক, সাবেক বিচারক মাজদার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ১১:১১ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com