|

Advertisement
×

শীর্ষ কর দাতার স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ

শনিবার, ২০ আগস্ট ২০২২   প্রিন্ট   ৩৮৬ বার পঠিত

শীর্ষ কর দাতার স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ

বীমা শিল্পে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ২০২১-২০২২ অর্থবছরে জীবন বীমা খাতে শীর্ষ করদাতার সম্মাননা পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-১ এর সম্মেলন কক্ষে ঢাকা বৃহৎ করদাতা ইউনিট থেকে এ সম্মাননা প্রদান করা হয়।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস কোম্পানির পক্ষ থেকে প্রধান অতিথির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৩, ঢাকার কর কমিশনার মো. নাজমুল করিম, বিশেষ অতিথি কর অঞ্চল-৭ ঢাকার কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার কর কমিশনার মো. ইকবাল হোসেন।

Facebook Comments Box

Posted ০৬:২৯ অপরাহ্ণ | শনিবার, ২০ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com