Ad
x

শেয়ারপ্রতি দুই টাকা ৬০ পয়সা লভ্যাংশ দেবে ডেল্টা লাইফ

বুধবার, ১৯ জুন ২০১৯   প্রিন্ট   ৮০৯ বার পঠিত

শেয়ারপ্রতি দুই টাকা ৬০ পয়সা লভ্যাংশ দেবে ডেল্টা লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০ টাকা মূল্যমানের প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ২ টাকা ৬০ পয়সা পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে মঙ্গলবার জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুলাই।

লভ্যাংশ ঘোষণার কারণে মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ারের দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com