|

Advertisement
×

সপ্তহজুড়ে ৬ কোম্পানিকে ডিএসইর শোকজ

শনিবার, ০৯ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৫৭৮ বার পঠিত

সপ্তহজুড়ে ৬ কোম্পানিকে ডিএসইর শোকজ

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজ নোটিশ পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। এগুলো হলো- ইউনিক হোটেল, সাইফ পাওয়ারটেক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো, লাফার্জহোলসিম এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ইউনিক হোটেলের শেয়ার দর গত ১২ সেপ্টেম্বর ছিল ৪৪.১০ টাকায়। আর ৩ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬২.২০ টাকায়। অর্থাৎ এই ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৮.১০ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে।

সাইফ পাওয়ারটেকের শেয়ার দর গত ১২ সেপ্টেম্বর ছিল ৩২.৫০ টাকায়। আর ৩ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৩ টাকায়। অর্থাৎ এই ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০.৫০ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সর শেয়ার দর গত ২১ সেপ্টেম্বর ছিল ১৫৮.৬০ টাকায়। আর ৪ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৮৬.৮০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৮.২০ টাকা বা ১৮ শতাংশ বেড়েছে।

বেক্সিমকোর শেয়ার দর গত ১২ সেপ্টেম্বর ছিল ১১৭.২০ টাকায়। আর ৪ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৪৫.৯০ টাকায়। অর্থাৎ এই ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৮.৭০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।

লাফার্জহোলসিমের শেয়ার দর গত ১৯ সেপ্টেম্বর ছিল ৭৫ টাকায়। আর ৫ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০৫.৭০ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩০.৭০ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে।

গত ২০ সেপ্টেম্বর ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দর ছিল ৬৮.২০ টাকায়। আর ৫ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০৪.৩০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৬.১০ টাকা বা ৫৩ শতাংশ বেড়েছে।

এই দর বৃদ্ধি ডিএসইর কাছে অস্বাভাবিক মনে হওয়ায় কোম্পানিগুলোকে তদন্ত নোটিশ পাঠায়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com