|

Advertisement
×

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৮৭ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (১৭-২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, লাভেলো আইস্ক্রিম, ফাইন ফুডস, রিলায়েন্স ওয়ান, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৭৮ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে বিচ হ্যাচারির সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৮ কোটি ২৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৭ টাকা ৬০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১৭ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৫ টাকা ৫০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৩ টাকা ৩০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ইস্টার্ন ব্যাংকের ১১ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৫ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা, ফাইন ফুডসের ৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা এবং বেক্সিমকোর ১ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com