|

Advertisement
×

সপ্তাহজুড়ে ডিএসই’র পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬১৭ বার পঠিত

সপ্তাহজুড়ে ডিএসই’র পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১.৯৪ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.৪৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.৭২ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২৬ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ বেড়েছে।
সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৩৪ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৮ পয়েন্টে, বস্ত্র খাতের ১৬.৩৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.২৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬.২৩ পয়েন্টে, বীমা খাতের ১৭.২০ পয়েন্টে, বিবিধ খাতের ২৪.৯৪ পয়েন্টে, খাদ্য খাতের ১৪.৫৫ পয়েন্টে, চামড়া খাতের ১৭.২৭ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৯.৩৪ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৮৮ পয়েন্টে, আর্থিক খাতের ৩০.৩১ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩১.৯৯ পয়েন্টে, পেপার খাতের ৫২.৭৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.২৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৪.৯৫ পয়েন্টে, সিরামিক খাতের ২৬.০৯ পয়েন্টে এবং পাট খাতের পিই ৪১.৫৬ পয়েন্টে অবস্থান করছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com