Ad
x

সরকারে ৩৫৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে বেক্সিমকো

সোমবার, ০৭ জুন ২০২১   প্রিন্ট   ৬১২ বার পঠিত

সরকারে ৩৫৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে বেক্সিমকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) সরকারের ৩ প্রতিষ্ঠানের প্রায় ৩৫৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। এ লক্ষ্যে ৩টি চুক্তি সাক্ষর হয়েছে। এছাড়া খুব শীঘ্রই আরও ১টি চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় বেক্সিমকোর আইটি বিভাগ সরকারকে আইটি খাতে সহযোগিতা করবে। বেক্সিমকো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার (০৬ জুন) দোহাটেক নিউ মিডিয়া ও ডটগভ সল্যুশন্স এলএলসি, ইউএসএ-এর সঙ্গে যৌথভাবে বেক্সিমকো লিমিটেড ৪৭.৫ কোটি টাকা মূল্যের একটি প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের ‘বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ’এর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় যৌথভাবে একটি আধুনিক পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক প্রকল্প ব্যবস্থাপনা তথ্য সিস্টেম বা ই-পিএমআইএস তৈরি করবে এই ৩ কোম্পানি।

এছাড়া ভারতের টেক মাহিন্দ্রা লিমিটেড ও বাংলাদেশের টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেডের সঙ্গে যৌথভাবে ২৬১ কোটি টাকা মূল্যের অনলাইন খাদ্য ভান্ডার ও বাজার নজরদারি সিস্টেম প্রস্তুতের কাজ পেয়েছে বেক্সিমকো। বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের এই প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এ বিষয়ে শীঘ্রই উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।

গত মাসে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দুটি প্রকল্পের ৪৮ কোটি টাকার দায়িত্বের চুক্তি করেছে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড। প্রথম প্রকল্পের অংশ হিসেবে মিলিটারি ইন্সটিটিউট অব সাইয়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) একটি সাইবার রেঞ্জ প্রতিষ্ঠা করা হবে। দ্বিতীয় প্রকল্পের আওতায় বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে একটি তথ্যপ্রযুক্তি ল্যাব স্থাপন করা হবে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বেক্সিমকোর পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৭৬ কোটি ৩২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৪৫ শতাংশ। কোম্পানিটির রবিবার (০৬ জুন) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৯৬.৫০ টাকায়।

Facebook Comments Box

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com