|

Advertisement
×

সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে সাইফ পাওয়ারটেক

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১   প্রিন্ট   ১৩৫৯ বার পঠিত

সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে সাইফ পাওয়ারটেক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে কোম্পানিটি কন্টেনেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং সাইফ লজিস্টিক অ্যালায়েন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৯ অক্টোবর কোম্পানি দুইটির মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়। চট্টগ্রাম বন্দরের কাছে মাল্টি-মডেল কন্টেইনার টার্মিনাল উন্নয়নের জন্য কোম্পানি দুইটি চুক্তি করেছে। বাণিজ্যিক পরিচালনার তারিখ থেকে ২০ বছরের মধ্যে চুক্তির মেয়াদ শেষ হবে।

এই প্রকল্পটির ব্যয় ৩০৮ কোটি টাকা ধরা হয়েছে। আগামী ২০ বছরে রজস্ব আসবে ৩ হাজার ৪৮২ কোটি টাকা এবং নেট মুনাফা হবে ৬৪৯ কোটি টাকা।

কোম্পানিটি আরও জানায়, সাইফ পাওয়ারটেক মোট ইক্যুয়িটির ৮০ শতাংশ বিনিয়োগ করবে সাইফ লজিস্টিকে। যা বাংলাদেশি টাকায় ৪০ কোটি টাকা বিনিয়োগ করবে সাইফ পাওয়ার।

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com