|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারে বিমা খাতের আধিপত্য

শনিবার, ২৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬৯১ বার পঠিত

সাপ্তাহিক গেইনারে বিমা খাতের আধিপত্য

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় বীমা খাতের কোম্পানির আধিপত্য ছিল। আলোচ্য সপ্তাহে তালিকায় থাকা ১০টিই বিমা কোম্পানি। গ্লোবাল ইন্স্যুরেন্স ৬৭.৯৭ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ১৫ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৭৯ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর বেড়েছে ৬০ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ১৭ কোটি ৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৮৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এশিয়া ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৪২ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, দ্য পেনিনসুলা চিটাগং, ঢাকা ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com