Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সী পার্ল রিসোট

শুক্রবার, ১২ মে ২০২৩   প্রিন্ট   ২৩৫ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সী পার্ল রিসোট

বিদায়ী সপ্তাহে (০৭- ১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সী পার্ল রিসোর্টের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।

সপ্তাহের শুরুতে সী পার্ল রিসোর্টের উদ্বোধনী দর ছিল ২৫০ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২১১ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩৯টাকা ৩০ পয়সা বা ১৫.৬৮ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ১১.১৮ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৯.৮২ শতাংশ, নাভানা ফার্মার ৭.১৩ শতাংশ, মেঘনা লাইফের ৭১.২ শতাংশ, মেঘনা পেটের ৭.১২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৬.৪৮ শতাংশ, ইউনিক হোটেলের ৬.৩৭ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৫.৯০ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৫.৬০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৯:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com