Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ইন্সুরেন্স

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২১৫ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ইন্সুরেন্স

বিদায়ী সপ্তাহে (২০-২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মার্কেন্টাইল ইন্সুরেন্সের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।

সপ্তাহের শুরুতে মার্কেন্টাইল ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৩৩ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩১ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৩ টাকা বা ৫.৪১ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে নর্দার্ন জুটের ৪.৩১ শতাংশ, জুট স্পিনার্সের ৪.০১ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৪ শতাংশ, জিলবাংলা সুগারের ৩.৭৫ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৫৮ শতাংশ, খান ব্রাদার্সের ৩.৫০ শতাংশ, সিমটেক্সের ৩.৫০ শতাংশ, ফার কেমিক্যালের ৩.৪৮ শতাংশ এবং জেনারেশন নেক্সটের ৩.১৩ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ১১:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com