নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ২৩১ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৭-৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আরামিট সিমেন্টের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।
সপ্তাহের শুরুতে অ্যারামিট সিমেন্টের উদ্বোধনী দর ছিল ২৮ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৬ টাকা ৬০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৭.৬৪ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সন্ধানী ইন্সুরেন্সের ৪.৬১ শতাংশ, জুট স্পিনার্সের ৪.২৯ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৪.২৫ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ৪.২২ শতাংশ, মেঘনা পেটের ৩.৪৫ শতাংশ, আফতাব অটোর ৩.৩৬ শতাংশ, প্রাইম লাইফের ৩.৩৫ শতাংশ, সিনো-বাংলার ৩.১৬ শতাংশ এবং বেঙ্গল ইউন্ডশোর ৩.১১ শতাংশ দর কমেছে।
Posted ০৫:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com