|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

শুক্রবার, ০২ মে ২০২৫   প্রিন্ট   ২৮০ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৭-৩০ এপ্রিল’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংকের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.৫১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৭ টাকা ৭০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২০ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ফান্ডের শেয়ার দর বেড়েছে ১৬.০০ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১০ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা।

১৪.৭৫ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইউনাইটেড ফাইন্যান্স।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১২ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ১৩.৯৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ১৩.৬৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১২.৯০ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১২.২১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২.১৫ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ১১.১১ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের ১০.৭৫ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com