শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩   প্রিন্ট   ২৮৮ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে হাইডেলবার্গ সিমেন্টের। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

সপ্তাহের শুরুতে হাইডেলবার্গ সিমেন্টের উদ্বোধনী দর ছিল ২৪৭ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩২১ টাকা ৬০ পয়সায়।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭৩ টাকা ৮০ পয়সা বা ২৯.৭৮ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ২০.৩৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১১.২০ শতাংশ, হাক্কানী পাল্পের ৯.৭৫ শতাংশ, খান ব্রাদার্সের ৯.০১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.২১ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.০৮ শতাংশ, নাভানা ফার্মার ৭.৬৭ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৭.০৪ শতাংশ এবং ইউনিলিভার কনজিউমার কেয়ারের ৬.৭১ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ১০:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com