|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স

শুক্রবার, ১৯ মে ২০২৩   প্রিন্ট   ২৮৫ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স

বিদায়ী সপ্তাহে (১৪- ১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের। সপ্তাহের শুরুতে নতুন এই কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১ টাকা।

আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৭ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৬০ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্সুরেন্সের ৪৩.৮১ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৩২.৫৫ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৩২.০৮ শতাংশ, ওয়াইম্যাক্সের ৩১.২৮ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ২৫.১৬ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ২২.৬০ শতাংশ, সিমটেক্সের ২১.৬৯ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ১৯.৯১ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১৯.৫৩ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com