|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ২৫৬ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

বিদায়ী সপ্তাহে (১৫-১৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.১৪ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪৩ টাকা।

গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫০ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বেড়েছে ১৭.৯১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৯ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা।

১৭.৫৭ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এসইএমএল লেকচার ফান্ড।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৭ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৮ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গোল্ডেন জুবিলি ফান্ডের ১৫.০০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৪.৩৪ শতাংশ, সালভো কেমিক্যালের ১৪.০৭ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ১৩.৯৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.৩৭ শতাংশ, লাভেলো আইস্ক্রিমের ১২.২৫ শতাংশ এবং বিডি থাই ফুডসের ১১.৬৭ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com