নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ প্রিন্ট ২৯২ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৭-২১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৮টির বা ৮৯.৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ টাকা বা ১৫.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের ১৫.৪২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৪.৯৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১৪.৩৫ শতাংশ, সিমটেক্সের ১৪.৩৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৪.১৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৩.৪০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ১৩.৩৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.২০ শতাংশ এবং এএফসি এগ্রোর শেয়ার দর ১৩ শতাংশ কমেছে।
Posted ১১:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com