নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ২২ জুলাই ২০২৩ প্রিন্ট ২০২ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১১ খাতে দর বেড়েছে। একই সময়ে দর কমেছে ৭ খাতে এবং অপরিবর্তিত রয়েছে ৪টি খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বীমা খাতে। এই খাতে ১০.৮ শতাংশ দর বেড়েছে। পাট খাতে ৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ১ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে দশমিক ৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৬ শতাংশ, বিবিধ খাতে ৫ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৪ শতাংশ, ভ্রমণ খাতে দশমিক ৩ শতাংশ, প্রকৌশল ও বস্ত্র খাতে দশমিক ২ শতাংশ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ০১ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে জীবন বীমা, সিরামিক, সেবা, কাগজ, জ্বালানি বিদ্যুৎ, খাদ্য ও আর্থিক খাত।
Posted ০৩:১৩ অপরাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com