রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-০১

শুক্রবার, ২০ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৪৫ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-০১

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-০১। বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই এর দাম কমেছে।
দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ মিউচ্যুয়াল ফান্ডটি বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে তিন কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা।
অপরদিকে ইউনিটের দাম কমেছে ২২ দশমিক ৬৬ শতাংশ। টাকার অঙ্কে দাম কমেছে ২ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির দাম দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহ শেষে ছিল ১২ টাকা ৮০ পয়সা।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-০১ এর পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দাম কমেছে ২১ দশমিক শূন্য ৯ শতাংশ। এর পরেই রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির দাম কমেছে ২০ দশমিক ৪৯ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১৭ দশমিক ৬৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬ দশমিক ৪৬ শতাংশ, এসএস স্টিলের ১৬ দশমিক ৪৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ১৫ দশমিক ৮৪ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৫২ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সের ১৫ দশমিক ৩৮ শতাংশ দাম কমেছে।

Facebook Comments Box

Posted ০৯:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com