নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৪৮৭ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৭০ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৬ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ২৭ লাখ ৩৩ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ২৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৫ লাখ ৩ হাজার টাকা।
প্রভাতি ইন্স্যুরেন্স তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১১.২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৫২ লাখ ৮৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, এসিআই লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিলস, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।
Posted ১২:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com