|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নী সিস্টেম

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২২৯ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নী সিস্টেম

বিদায়ী সপ্তাহে (১৭-২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে অগ্নী সিস্টেম।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৩ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৭ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬০ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬০ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৫৫ টাকা ৪০ পযসায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪৪ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৫ টাকা ৫০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৫৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৫৫ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৫৫ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, বিএসসির ৫৪ কোটি ৪৩ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৫১ কোটি ২১ লাখ টাকা, ফাইন ফুডসের ৫০ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং ফারইস্ট নিটিংয়ের ৪৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৯:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com