Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স

শনিবার, ১৭ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫৪৮ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৯২৯টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৩৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৫৪ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬৮ লাখ ৯৭ হাজার ৩৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৬৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com