|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

শনিবার, ২৮ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৩৩ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

গত সপ্তাহে ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭৩ কোটি ৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ২১ লাখ ২১ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ২২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮২ কোটি ৯৩ লাখ টাকা।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৩১ লাখ ৯৩ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৮ কোটি ৩ লাখ ৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, পাইওনিয়র ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ব্রাক ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box

Posted ০১:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com