|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

শনিবার, ২০ জুন ২০২০   প্রিন্ট   ৫১৩ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ৪৬ লাখ ২৪ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ১ লাখ ৩৪ হাজার ৪৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৪৫ লাখ টাকা।
ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪৬ লাখ ৪ হাজার ৩৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ২২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ব্যাংক, রেকিট বেনকিজার, বাংলাদেশ সাব-মেরিন ক্যাবল কোম্পানি, বেক্সিমকো, সেন্ট্রাল ফার্মা, এক্সিম ব্যাংক ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Facebook Comments Box

Posted ১২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com