|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫২১ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩১ কোটি ৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ৩৭১টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ১ লাখ ২৪ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৬ কোটি ৩৩ লাখ টাকা।
আইএফআইসি ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ৬৪ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, এসএস স্টিল, ফরচুন সুজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল, ম্যারিকো বাংলাদেশ ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box

Posted ০২:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com