|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ১০ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৭৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩৬ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টি শেয়ার হাতবদল করেছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৪৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৩ কোটি ৪৭ লাখ টাকা।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬৪ লাখ ৮ হাজার ৭২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, প্রভাতি ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, সামিট পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১০ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com