Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ০৮ মে ২০২১   প্রিন্ট   ৫২৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৫৫ কোটি ৭৩ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৯ কোটি ৬২ লাখ ৭০ হাজার ১৭৫টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৯ কোটি ৭২ লাখ টাকা।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ১০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৫ কোটি ৪৭ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ফিড মিল, রবি আজিয়াটা, প্রভাতি ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, বাংলাদেশ ফিন্যান্স ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

 

Facebook Comments Box

Posted ১২:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com