বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ১৫ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৪৮ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

বিদায়ী সপ্তাহে (৯-১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৭৩ কোটি ৮৮ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ২৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.০৫ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিড। কোম্পানিটির ৫ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২২ কোটি ৭৬ লাখ ৯৪ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৪ কোটি ২২ লাখ ৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ২৬৭ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকার, তিতাস গ্যাসের ২১৫ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকার,বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২১২ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৯৯ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৯২ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ১৮০ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৩৯ কোটি ২৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com