|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৯১ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বিদায়ী সপ্তাহে (৬-১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২ লাখ ৪৫ হাজার ৮৩৬টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৬ কোটি ৪২ লাখ টাকা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৩ লাখ ১৯ হাজার ১৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৪০ লাখ ৪৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, সাইফ পাওয়ারেটেক, দ্য একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামী ব্যাংক লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০২ অপরাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com