|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ১২ মার্চ ২০২২   প্রিন্ট   ৩৮৭ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

বিদায়ী সপ্তাহে (৬-১০ মার্চ’২২) ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহে কোম্পানিটির ডিএসইতে এক কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৬৬৩টি শেয়ার ২৬২ কোটি ৪১ লাখ ৭ হাজার টাকায় লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ফরচুন সুজ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির এক কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ২৩টি শেয়ার ১৬৪ কোটি ৩৪৫ লাখ ৬৪ হাজার টাকায় লেনদেন হয়।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ১৩৩ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) ৭৯ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ৭৭ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা, সোনালী পেপারের ৬০ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা, বিডিকম অনলাইনের ৫৭ কোটি ৫১ লাখ ৩১ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ৫৪ লাখ ৮৯ লাখ ৮৯ হাজার টাকা, লাফার্জহোলসিমের ৫৪ কোটি ৮ লাখ ৯৭ হাজার টাকা এবং ইউনিয়ন ব্যাংকের ৫৩ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২২ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com