নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৪৪ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ২ কোটি ৮০ লাখ ৭৯ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২৫০ কোটি ৮৫ লাখ ৫৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ১৬ লাখ টাকা।
ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪ কোটি ৭৭ লাখ ১ হাজার ১১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৬ কোটি ১ লাখ ৭২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ডেল্টা ব্রাক হাউজিং, স্কয়ার ফার্মা, বিডি ফিন্যান্স, গ্রামীণফোন, ওরিয়ন ইনফিউশন ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
Posted ১২:১৯ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com